ads

মঙ্গলবার , ২৫ মে ২০২১ | ৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বন্যহাতি তাড়াতে সার্চ লাইট বিতরণ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মে ২৫, ২০২১ ১১:১৭ অপরাহ্ণ

পাহাড়ি হতদরিদ্র লোকদের জীবনমান উন্নয়ন ও বন্যহাতি তাড়ানোর লক্ষে শেরপুরের শ্রীবরদীতে

Shamol Bangla Ads

সবজি উৎপাদক দলের সদস্যদের মাঝে সার্চ লাইট বিতরণ করা হয়েছে। ২৫ মে মঙ্গলবার দুপুরে উপজেলার রানীশিমুল ও সিংগাবরনা ইউনিয়নের পাহাড়ি এলাকার ১০টি সবজি উৎপাদক দলের সদস্যদের মাঝে একটি করে সার্চ লাইট বিতরণ করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে শ্রীবরদী এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে মেঘাদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।
শ্রীবরদী এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার প্রকাশ চাম্বু গংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আতাউর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান। এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম
অফিসার হার“নুর রশিদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার জেফিরাজ দোলন কুবি, সাংবাদিক রেজাউল করিম বকুল ও সাংবাদিক তাসলিম কবির বাবু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বন্যহাতি তাড়ানোর জন্যে সার্চ লাইট প্রধান হাতিয়ার। সার্চ লাইটের আলো দেখে বন্যহাতি দ্রুত দূরে সরে যায়। এটা তাদের ঘরবারি রক্ষা ও সবজি ক্ষেত পাহারা দেয়ার কাজেও ব্যবহার করে জানমাল রক্ষা ও অর্থনৈতিকভাবে নিজেদের
পরিবর্তন ঘটাতে পারবে। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার সবজি উৎপাদক দলের সদস্যদের মাঝে একটি করে সার্চ লাইট বিতরণ করেন। এর আগে স্থানীয় উপকারভোগিদের মাঝে জীবনমান উন্নয়ন ও কোভিড ১৯ মোকাবেলায় সেমিনার শেষে তাদের মাঝে সাবান, মাস্ক ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads