ads

মঙ্গলবার , ২৫ মে ২০২১ | ৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিনামূল্যে স্যানিটারি সামগ্রী বিতরণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ২৫, ২০২১ ১:৩০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে স্যানিটারি সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ মে সোমবার দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় রফিকুলের ধানের চাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ওইসব স্যানিটারি ল্যাট্রিন ও রিং স্লাব সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। ওইসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সাধারণ মানুষের জন্য কাজ করে আসছে। এর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের মাধ্যমে হতদরিদ্র পরিবারের স্বাস্থ্য সমস্যার সমাধানে স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হলো।

Shamol Bangla Ads

স্যানিটারি সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য উমর আলী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন সবুজ, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ।
এদিন ১শ জন হতদরিদ্র পরিবারের মাঝে এডিবি’র অর্থায়নে নির্মিত ওইসব স্যানিটারি সামগ্রী বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads