শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে হারেজ আলী (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ২৩ মে রবিবার বিকেলে উপজেলার নকলা ইউনিয়নের ধুকুরিয়া গ্রামে ওই ঘটনা ঘটে।হারেজ আলী স্থানীয় মৃত রহিম উদিনের পুত্র ও ৩ ছেলে ও ৩ কন্যার জনক।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, হারেজ আলী তার বাড়ি সংলগ্ন বন্ধ একটি চায়ের দোকানের টিনের বেড়ায় স্পর্শ করে আকস্মিকভাবে বিদ্যুতায়িত হয়। পরে এলাকাবাসি তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নকলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্খানীয় ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









