শেরপুর সদর ও নালিতাবাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১১ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। ১৭ মে সোমবার রাতে ওই দুই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ জানান, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর দিকনির্দেশনায় সোমবার রাত ১১ টার দিকে সদর উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৪ জন জুয়াড়ি এবং রাত দুইটার দিকে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৭ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।




