ads

রবিবার , ১৬ মে ২০২১ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মে ১৬, ২০২১ ১০:৪৫ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে পাভেল (২৪) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৬ মে রবিবার দুপুরে উপজেলার ভারেরা বড়বাড়ী এলাকার একটি কাঠের বাগান থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত পাভেল স্থানীয় ফর্সা মিয়ার ছেলে।
জানা যায়, কয়েক বছর যাবত পাভেল মানসিক ভারসাম্যহীন ছিল। কারো সাথে তেমন কথা বলতো না। মাঝে মধ্যে বাড়ি ঘরে হামলা করতো। মা বাবা ও ভাই বোনের সাথেও অস্বাভাবিক আচরণ করতো। শনিবার রাতে কোনো এক সময়ে বাড়ির পাশে কাঠের বাগানে একটি গামার গাছের ডালে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে সে। রবিবার সকালে স্থানীয় লোকজন ওই গাছের ডালে তার লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে।

Shamol Bangla Ads

নিহত পাভেলের বড় ভাই রুবেল মিয়া বলেন, পাবেল মাঝে মধ্যে রাতে ঘরের বাইরে যেতো। কোথায় যেতো কেউ জানতো না। আবার ফিরে আসতো। গতকাল রাতে সে এমন কাজ করবে আমরা ভাবতেও পারি নাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার এসআই নুর উদ্দিন বলেন, ওই গাছের নিচে নিহত পাভেলের একটি লাল রঙের চেক শার্ট ও একটি কাচি পাওয়া গেছে। নিহতের পরনে ছিল লুঙ্গি। গলায় রশির দাগ আছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads