ads

বৃহস্পতিবার , ১৩ মে ২০২১ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদুল ফিতর পালিত

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ১৩, ২০২১ ১১:২৭ পূর্বাহ্ণ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের ৭টি গ্রামে আগাম ঈদুল ফিতর পালিত হয়েছে। গ্রামগুলো হচ্ছে শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়া, নকলা উপজেলার নারায়নখোলা ও চরকৈয়া এবং ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল।

Shamol Bangla Ads

১৩ মে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ১০টার মধ্যে ওইসব গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি জামাতে দেড় থেকে দুই’শ মুসল্লী অংশগ্রহণ করেন। এ বছর স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সরকারি নির্দেশনা মেনে মসজিদে জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামায়াতে পুরুষ মুসল্লীদের পাশাপাশি নারী মুসল্লীরাও পর্দার ভিতরে নামাজে অংশ নেন।
বিগত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকায় সৌদির সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র পালন করে থাকে। মুসল্লীদের সংখ্যাও ধীর গতিতে বেড়ে চলছে বলে জানান এলাকাবাসী।

Need Ads