ads

সোমবার , ১০ মে ২০২১ | ১৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে আগুন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ১০, ২০২১ ১২:৩৮ পূর্বাহ্ণ

সঙ্গে পানি না থাকায় টিউবওয়েল চেপে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ফায়ার সার্ভিসের!

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৯ মে রবিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টরস কোয়ার্টারের দ্বিতলা ভবনের ভেতরে ওই অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়, রবিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টরস কোয়ার্টারের দ্বিতলা ভবনের ভেতর থেকে হঠাৎ আগুনের ধোঁয়া বের হওয়া শুরু করলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু পরে ভবনের ভেতর থেকে আবার ধোঁয়া বের হতে শুরু করলে আগুন নিয়ন্ত্রণে আনতে ৭ সদস্যের ফায়ার সার্ভিস কর্মী ও গাড়িসহ সাইরেন বাজিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে তাদের সাথে আগুন নেভানোর পানির গাড়ি আসেনি। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে টিউবওয়েল চেপে পানি বালতিতে করে নিয়ে আগুন নেভাতে থাকে ফায়ার সার্ভিসের কর্মীরা। পানি ছাড়া আগুন নেভাতে এসে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের শিকার হতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।

Shamol Bangla Ads

তবে ভবনে কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুনের সূত্রপাতের ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান।
এ ব্যাপারে শেরপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুবল চন্দ্র দেবনাথ বলেন, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে শেরপুর থেকে নকলা আসার মাঝপথে থেমে আবার ফায়ার সার্ভিসের পানির গাড়িটি ফেরত চলে যাওয়ায় টিউবওয়েল পানিতে আগুন নিয়ন্ত্রণ করা হয়।
এদিকে আগুনে পুড়ে যাওয়া হাসপাতালের আবাসিক ভবন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা।

Need Ads