শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মে রবিবার সকালে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত ওই সভায় অংশ নেন কমিটির উপদেষ্টা জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। সভায় দেশের বিরাজমান পরিস্থিতি ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সেইসাথে আসন্ন পবিত্র ঈদুল ফিতর নির্বিঘ্নে উদযাপন করতে এবং করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করা হয়।

জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুবের সভাপতিত্বে ওই সভায় পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।




