ads

সোমবার , ১০ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাবুলে স্কুলের কাছে বোমা বিস্ফোরণে নিহত ৬০

খবর টি পড়েছেন : ১৪৯
কাবুলে স্কুলের কাছে বোমা বিস্ফোরণে নিহত ৬০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া হাজারা সম্প্রদায় অধ্যুষিত জনবহুল এলাকার একটি স্কুলের বাইরে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে পৌঁছেছে। ১০ মে সোমবার বিবিসির এক প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এতে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই ওই স্কুলের ছাত্রী। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান সাংবাদিকদের বলেন, শনিবার সৈয়দ আল-শুহাদা স্কুলের সামনে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হলে শিক্ষার্থীরা আতঙ্কে ছুটে বেরিয়ে আসে। এ সময় সেখানে আরও দু’টি বোমা বিস্ফোরিত হয়। তিনি বলেন, বিস্ফোরণে শতাধিক মানুষ আহত হয়। নিহতদের বেশিরভাগই ওই স্কুলের ছাত্রী। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ও দেশটির কর্মকর্তারা তালেবানকে দায়ী মনে করছেন।

এ বিষয়ে আরিয়ান বলেন, এই হামলার পেছনে তালেবানের হাত রয়েছে। তারা অতীতেও শিক্ষা প্রতিষ্ঠানে একই রকম হামলা চালিয়েছে। তবে তালেবান বিদ্রোহীরা ওই ধরনের হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবশেষে ভারত মহাসাগরে পড়ল নিয়ন্ত্রণহীন সেই চীনা রকেট পরবর্তী সংবাদ এবার হজ পালন কঠোর বিধিনিষেধ মেনে

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads