ads

সোমবার , ১০ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আল-আকসায় ঢুকে মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি ইসরাইলের

খবর টি পড়েছেন : ১৬৮
আল-আকসায় ঢুকে মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি ইসরাইলের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় টানা তিনদিন ধরে নিরপরাধ ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। সোমবার সকালেও একদল ইসরাইলি সেনা অস্ত্রশস্ত্র নিয়ে আল-আকসায় ঢুকে পড়ে।এসময় ফিলিস্তিনিরা তাদের বাধা দিলে তাদের ওপর গুলিবর্ষণ করে ইসরাইলি বাহিনী।খবর বিবিসি ও মিসলইস্ট আইয়ের। গুলিবর্ষণ ছাড়াও টিয়ারগ্যাস এবং সাউন্ড গ্র্যানেড ছোড়াসহ মুসল্লিদের মসজিদ থেকে বের করে দিতে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, এতে অর্ধ শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।
১৯৬৭ সালে জেরুজালেমের একটি অংশ দখল করে ইসরাইলিরা।এ দিবসটির স্মরণে প্রতিবছর ১০ মে জেরুজালেমে পতাকা মিছিল বের করে ইহুদিরা। সোমবার সকালেও এ পতাকা মিছিল বের করে আল-আকসা দখল করতে যায় ইহুদিবাদীরা।এ সময় ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইহুদিরা।

Shamol Bangla Ads

ইসরাইলি আদালতের সহযোগিতা নিয়ে দখলদার ইসরাইলি বাহিনী বেশ কয়েকদিন ধরে শেখ জাররাহ শরণার্থী শিবিরের ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদ এবং তাদের ঘর-বাড়ি ধ্বংস করছে। সেখানে নতুন একটি ইহুদি বসতি স্থাপন করার পরিকল্পনা নিয়ে এই কাজ করছে তেলআবিব। গত কয়েকদিনে ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিনিদের সেখান থেকে জোর করে বের কের দেয়ার চেষ্টা করে। এ নিয়ে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। এরইমধ্যে ইসরাইলি সেনাদের সহিংস হামলায় বহু ফিলিস্তিনি আহত ও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করার জন্য ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলেছে, এই পরিকল্পনা বন্ধ না করলে ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার হজ পালন কঠোর বিধিনিষেধ মেনে পরবর্তী সংবাদ শপথ নিল মমতার ৪৩ সদস্যের মন্ত্রিসভা

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads