ads

রবিবার , ৯ মে ২০২১ | ২২ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ৯, ২০২১ ৪:১৪ অপরাহ্ণ

শেরপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। ৯ মে রবিবার সকালে শহরের কসবা ফজর তালুকদার মার্কেটের সামনে আয়োজিত ওই ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা, জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদুজ্জামান সাদী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল ও জেলা টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান।

Shamol Bangla Ads

পরে ওইসব এলাকার গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী তুলে দেন অতিথিগণ। বিতরণকৃত উপহারসামগ্রীর মধ্যে ছিল আতপ চাল, সেমাই, চিনি, গুড়া দুধ ও সাবান। উপহারসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে জেএন্ডএস গ্রুপের সিনিয়র ম্যানেজার মঞ্জুরুল হক, সাংবাদিক হামিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads