ads

রবিবার , ৯ মে ২০২১ | ২১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনা সব সময় অসহায় মানুষের পাশে রয়েছেন ॥ শেরপুরে হুইপ আতিক

শেরপুরে ২ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ৪ লক্ষ টাকা বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে শেরপুরের ২ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ২ হাজার টাকা করে মোট ৪ ল টাকা বিতরণ করা হয়েছে। ৯ মে রবিবার দুপুরে শেরপুর জি. কে পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে ওইসব টাকা বিতরণ করেন হুইপ আতিক। ওইসময় আতিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কাছে বিভিন্ন অর্থ ও খাদ্য সহায়তা দেন, পরে আমরা আপনাদের মাঝে তা বিতরণ করি। শেখ হাসিনা দেশের মানুষের জন্য খুব চিন্তা করেন, তাদের কথা ভাবেন। তিনি সব সময় অসহায় মানুষের পাশে রয়েছেন।
অর্থ সহায়তা প্রদানকালে সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল-মামুন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি ও সাদিয়া রহমানসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads