ads

রবিবার , ৯ মে ২০২১ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গাঁজাসহ নারী গ্রেফতার

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ৯, ২০২১ ১২:১৪ অপরাহ্ণ

শেরপুরে দুই কেজি গাঁজাসহ সাবিনা ইয়াসমিন (২৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৮ মে শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের সজবরখিলার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাবিনা নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের নাহিদ হাসানের স্ত্রী।

Shamol Bangla Ads

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে শেরপুর পৌর শহরের সজবরখিলাস্থ ট্রাকস্ট্যান্ড সংলগ্ন একটি বাসায় মাদকবিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ওই বাসার ভাড়াটিয়া সাবিনা ইয়াসমনিকে দুই কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে শেরপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ জানান, ওই ঘটনায় গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Need Ads