শেরপুরের নালিতাবাড়ীতে সরকারিভাবে চলতি মৌসুমের অভ্যন্তরিণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ৯ মে রবিবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে ওই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ধানচাল সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি হেলেনা পারভীন।

উদ্বোধনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম নাসির উদ্দিন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, রাইস মিল মালিক মাহমুদ হোসেন, অসিম দত্ত হাবলুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে নালিতাবাড়ী উপজেলায় ৩ হাজার ৩৩৪ মেট্রিকটন ধান ২৭ টাকা কেজি দরে ও ২ হাজার ২৭২ মেট্রিক টন সিদ্ধ চাল ৪০ টাকা কেজি দরে ক্রয় করা হবে। ইতোমধ্যেই এ সংগ্রহ অভিযান সফল করতে উপজেলার ৮০টি মিলের সাথে সরকার চুক্তি করেছে।









