ads

শুক্রবার , ৭ মে ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে শাড়ি বিতরণ

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ৭, ২০২১ ২:৩৯ অপরাহ্ণ

শেরপুরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর শহরের অসহায় ও হতদরিদ্রদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। ৭ মে শুক্রবার সকাল ১১টায় শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আাতিউর রহমান আতিক এমপি তার নিজস্ব তহবিল থেকে ১শ জনের মাঝে ওইসব শাড়ি বিতরণ করেন। ওইসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী লীগ সবসময় অসহায়দের পাশে রয়েছে। করোনা পরিস্থিতিতে কাউকে যাতে পুরনো কাপড় পরে ঈদ করতে না হয়, সেজন্য এর আগে সদর উপজেলার ১৪টি ইউনিয়নে প্রায় আড়াই হাজার শাড়ি বিতরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

শাড়ি বিতরণকালে অন্যান্যের মধ্যে শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমিসহ জেলা ও শহর আওয়ামী লীগের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads