ads

মঙ্গলবার , ৪ মে ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর ভেলুয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের ইন্তেকাল

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মে ৪, ২০২১ ২:৩৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমানের বড় ভাই মিঞা মোঃ মিজানুর রহমান (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। ৪ মে মঙ্গলবার দুপুর সাড়ে সাড়ে ১২টার দিকে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ রাত সাড়ে ১০টায় ভেলুয়া ইউনিয়নের চকবন্দি গ্রামের বাড়িতে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ভেলুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাজ শেষে শ্রীবরদী উপজেলা পৌঁছার উদ্দেশ্যে নিজ চেয়ার থেকে উঠার সাথে সাথেই মাথা ঘুরিয়ে পড়ে যান। ওইসময় উপস্থিত ইউপি সদস্যসহ অন্যান্যরা তাকে ধরাধরি করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হাসপাতালে পৌঁছার পূর্বেই তিনি মারা গেছেন। ওই খবর শোনার সাথে সাথেই হাসপাতালে ছুটে যান তার আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা।
এদিকে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান সুজা, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ।

Need Ads