ads

মঙ্গলবার , ৪ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অসহায়দের জন্য দলের নেতাদের হাতে ২২শ শাড়ী হস্তান্তর করলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ১৭৫
শেরপুরে অসহায়দের জন্য দলের নেতাদের হাতে ২২শ শাড়ী হস্তান্তর করলেন হুইপ আতিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে হতদরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য সদর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে ২ হাজার ২শ শাড়ী বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ, শেরপুর-১ আসনের সাংসদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ৪ মে মঙ্গলবার সকাল সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হুইপ আতিকের নিজ অর্থায়নে ওইসব শাড়ী দলের সংশ্লিষ্ট এলাকার নেতাদের নিকট হস্তান্তর করেন তিনি।
শাড়ী হস্তান্তরের সময় শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ বশিউল ইসলাম সেলু, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, সদস্য অধ্যক্ষ গোলাম হাসান সুজন, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, গরীবের ডাক্তার খ্যাত হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মুজিব ভক্তদের বিনামুল্যে চা খাওয়াচ্ছেন যুবক হারুন… পরবর্তী সংবাদ শ্রীবরদীর ভেলুয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের ইন্তেকাল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads