ads

সোমবার , ৩ মে ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মোটর সাইকেলচাপায় শিশু নিহত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মে ৩, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে মোটর সাইকেলচাপায় নাফিজ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২ মে রবিবার সন্ধ্যায় উপজেলার খরিয়াকাজিরচর ইউনিয়নের গলাকাটা ব্রিজ এলাকায় বিএম কলেজ কাছে ওই ঘটনা ঘটে। নিহত শিশু নাফিজ উত্তর খরিয়াকাজিরচর এলাকার রহিজল মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, রবিবার সন্ধ্যায় নাফিজ রাস্তা পার হওয়ার সময় শেরপুরগামী একটি দ্রুতগতির মোটর সাইকেল নাফিজকে চাপা দেয়। ওই সময় চালক ছানোয়ার হোসেন (২৫) মোটর সাইকেল রেখে কৌশলে পালিয়ে যায়। ওই সময় নাফিজ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। নাফিজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ওই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে। মোটর সাইকেলটি থানা হেফাজতে রয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Need Ads