ads

সোমবার , ৩ মে ২০২১ | ৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্যামলবাংলা২৪ডটকম’ এ খবর প্রকাশের পর নালিতাবাড়ীর সেই পঙ্গু আজিবরের পাশে উপজেলা প্রশাসন

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ৩, ২০২১ ৩:১৭ অপরাহ্ণ

অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’ এ খবর প্রকাশের পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সেই পঙ্গু আজিবরের (৬৫) পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ৩ মে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন পঙ্গু আজিবরের নন্নী ইউনিয়নের বনকুড়া গ্রামের বাড়িতে গিয়ে তার খোঁজ-খবর নেন এবং তার হাতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন। সেইসাথে তিনি দ্রুততম সময়ে সমাজসেবা বিভাগের আওতায় তার প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা গ্রহণে আশ্বস্ত করেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, পঙ্গু আজিবরের অসহায়ত্বের খবরটি দেখে তার বাসায় গিয়ে তাকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া দ্রুততম সময়ে মধ্যে তার একটি প্রতিবন্ধী ভাতার কার্ডের ব্যবস্থা করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মতে, এ ধরনের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সহায়তা অব্যাহত থাকবে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, দুর্ঘটনায় পঙ্গু হওয়ার দীর্ঘ ১০ বছরেও নালিতাবাড়ীর সহায় সম্বলহীন আজিবরের ভাগ্যে জুটেনি কোন প্রতিবন্ধী ভাতা। বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তির পথ বেছে নিয়েই চলছিল তার জীবন। এ বিষয় নিয়ে ২ মে অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’ এ ‘নালিতাবাড়ীতে পঙ্গু আজিবরের দিনকাটে ভিক্ষা করে, জুটেনি প্রতিবন্ধী ভাতা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। পরে সেটি নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের দৃষ্টিগোচর হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads