ads

রবিবার , ২ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শপিংমলে কেক কাটলেন অপু বিশ্বাস

খবর টি পড়েছেন : ২২৯
শপিংমলে কেক কাটলেন অপু বিশ্বাস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বেশ কয়েকজন মডেল, সংগীতশিল্পীকে নিয়ে রাজধানীর যমুনা ফিউচার পার্কে কেক কাটেন ‘ঢালিউড কুইন’ খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস।শনিবার (১ মে) কিন্তু অপু বিশ্বাসের জন্মদিন ছিল না। তবে এই আয়োজন কেন? সংশয় দূর করে অপু বিশ্বাস জানান, গতকাল যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে আহাম ফ্যাশন হাউজের শোরুম ওপেনিং করতে গিয়েছিলাম। আর এ জন‌্য এসব আয়োজন। ওইসময় আরও উপস্থিত ছিলেন- জনপ্রিয় সংগীতশিল্পী এফ এম সুমন, মডেল বারিশা, তৃন, অন্তরা, ট্রান্স জেন্ডার তাসনুভা আনান, আহামের কর্ণধার জীবন প্রমুখ। এর কোরিওগ্রাফি করেন গৌতম সাহা।

Shamol Bangla Ads

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘প্রিয় কমলা’ সিনেমাটি গত মাসে মুক্তি পায়। ‘ছায়াবৃক্ষ’ সিনেমার অধিকাংশ শুটিং শেষ। এদিকে অনেক আগে শেষ করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার কাজ। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।

এছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত ওই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি এখন মুক্তির দিন গুনছে।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ১০০তম জন্মদিন আজ পরবর্তী সংবাদ বুবলীর নতুন সিনেমা রিভেঞ্জ, নায়ক রোশান

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads