ads

শনিবার , ১ মে ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ১, ২০২১ ৪:০২ অপরাহ্ণ

শেরপুরে মাদকবিরোধী অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ রাকিবুল হাসান রাজু (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ৩০ এপ্রিল শুক্রবার রাতে শহরের পশ্চিম গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজু স্থানীয় ইসরাফিল মিয়ার ছেলে। শনিবার বিকেলে মাদক আইনের নিয়মিত মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদের নেতৃত্বে এসআই আজিজুল হকসহ সঙ্গীয় ফোর্স শেরপুর শহরের পশ্চিম গৌরীপুর এলাকায় অভিযান চালায়। ওইসময় স্থানীয় হৃদয় স্টোর সংলগ্ন পশ্চিম পার্শ্বে পাকা রাস্তা থেকে ৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী রাকিবুল হাসান রাজুকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ জানান, শেরপুরের সুযোগ্য পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়ার সার্বিক তত্বাবধানে শেরপুরকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গ্রেফতারকৃত রাজুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads