ads

বৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এবার পাগলা কুকুরের কামড়ে ২৩ জন আহত

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
এপ্রিল ২৯, ২০২১ ৩:১১ অপরাহ্ণ

শেরপুর শহরের বিভিন্ন এলাকায় এবার এক পাগলা কুকুরের কামড়ে অন্তত: ২৩ জন আহত হয়েছে। ২৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র ৫ ঘন্টার ব্যবধানে ওই ২৩ জনকে কামড়ে আহত করেছে কুকুরটি। এদিকে কুকুরে কামড়ানোর রেকর্ড ওই ঘটনায় এলাকায় আতঙ্কের পাশাপাশি হুলস্থুল পড়ে গেলেও এখন পর্যন্ত কুকুরটিকে ধরা যায়নি।

Shamol Bangla Ads

ভূক্তভোগী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সদর উপজেলার কুসুমহাটি এলাকা থেকে শুরু করে শহরের পূর্বশেরী, পশ্চিমশেরী ও কসবা মহল্লায় ওই পাগলা কুকুর যাকে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে। ওই কুকুরটি কারও পায়ে, কারো হাতে, পেটে, পিঠে যাকে যেভাবে পেয়েছে তাকেই কামড়িয়েছে। কারও কারও কামড়ানো স্থানে মাংস নেই। কুকুরটিকে ধরতে স্থানীয়রা চেষ্টা চালাচ্ছে। কিন্ত দ্রুতই চোখের পলকে কুকুরটি স্থান পরিবর্তন করছে। তবে বিকেল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কুকুরটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ খাইরুল কবির সুমন জানান, এক পাগলা কুকুরের কামড়ে এ পর্যন্ত ২৩ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসহ জলাতঙ্ক টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। তাদেরকে ঘটনার তৃতীয়, সপ্তম ও ২৮তম দিনে আরও ৩ ডোজ টিকা নিতে হবে।
এ ব্যাপারে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন জানান, সম্প্রতি শহরের কুকুরের অত্যাচার বেড়ে গেছে। কিন্ত আইনি বাধাঁর কারণে কুকুর নিধন করা যাচ্ছে না। ২৩ জনকে কামড়ানো ওই পাগলা কুকুরকে ধরতে ইতোমধ্যেই পৌরসভার কনজারভেনসি শাখাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৯ এপ্রিল নকলা উপজেলায় অন্তত: ১৫ জনকে পাগলা কুকুর কামড়ে আহত করেছিল।

 

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads