ads

বৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাস্ক পরিধানে অভিযানে নেমেছেন শ্রীবরদীর ইউএনও

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
এপ্রিল ২৯, ২০২১ ৪:২৮ অপরাহ্ণ

করোনা মহামারি ঠেকাতে ‘নো মাস্ক নো সার্ভিস’- এ নীতি অনুসরণ করতে শেরপুরের শ্রীবরদী পৌর শহরসহ উপজেলার সকল হাট বাজারের ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের পরামর্শ দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা আক্তার। এখন মাস্ক পরিধান নিশ্চিত করতে মাঠে নেমেছেন তিনি। ২৮ এপ্রিল বুধবার বিকেলে তিনি পৌর শহরের বিভিন্ন প্রবেশ পথ ও অলিগলি পরিদর্শন করেন। ওই সময় মাস্ক পরিধান না করায় কয়েকজনকে জরিমানা করেন। পথচারী ও ব্যবসায়ীদের সচেতনতার লক্ষ্যে অনেকের মাঝে বিতরণ করেন মাস্ক। সাবধান করে দেয়া হয় মাস্ক পরিধান না করে হাট বাজার বা জনসমাগমে প্রবেশ না করার। বলা হয় স্বাস্থ্যবিধি মেনে চলার।

Shamol Bangla Ads

অভিযানে নেমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার পথচারী ও ব্যবসায়ীদের বলেন, করোনা মহামারি থেকে রক্ষা পেতে ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। জনস্বার্থে আমাদের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের এ উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় সচেতন মানুষরা। ওইসময় উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, এসআই রুকুনুজ্জামানসহ প্রশাসনের লোকজন।

Need Ads