ads

বৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অসহায় বিধবার ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

খবর টি পড়েছেন : ১৯৩
নালিতাবাড়ীতে অসহায় বিধবার ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে বর্গাচাষী এক বিধবা মহিলার আবাদি জমির পাকা ধান কেটে পাশে দাঁড়ালো নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগ। ২৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত রোজা রেখে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে অসহায় বিধবা মহিলা কৃষক মাজেদা বেগমের ৫০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জানা যায়, কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সরকারের নির্দেশনামতে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়েছেন হাজারো কৃষক, দিনমজুর ও অসংখ্য শ্রমজীবী মানুষ। এদিকে কৃষকের রোপনকৃত বোরো ধান এরইমধ্যে পাকতে শুরু করছে। উৎপাদিত সোনালী ফসল ঘরে তুলতে দু:শ্চিন্তায় আছেন অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কৃষক সমাজ। বিশেষ করে ছোট-মাঝারী শ্রেণীর কৃষক ও বর্গাচাষীদের চিন্তার কোন অন্ত নেই। ওই অবস্থায় নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে শহর ছাত্রলীগ,কলেজ ছাত্রলীগ ও নন্নী ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ অসহায় কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন।
পাকা ধান কেটে, আঁটি বেধে কৃষানীর বাড়িতে পৌছে দেওয়ার কাজে নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনারুলের নেতৃত্বে শারিরীক শ্রম দেন জেলা ছাত্রলীগের উপ-মানব সম্পদ উন্নয়ন সম্পাদক সাব্বির আহমেদ বাদশা, উপ-সাংস্কৃতিক সম্পাদক সা’আদ আল জুনাইদ, উপজেলা ছাত্রলীগ নেতা তাওহিদুজ্জামান রানা, নাজমুল আহসান তানভীর, ইকবাল আহম্মদ, গোলাম মাওলা, শেখ রাসেল, জয়, মোস্তাফিজুর রহমান বাবু, মেহেদী হাসান, তামিম হাসান, আরিফুল ইসলাম আরিফ, নুরুদ্দীন সাজন, পারভেজ আহমেদ প্রমুখ।

Shamol Bangla Ads

বিধবা কৃষাণী মাজেদা বেগম আবেগজড়িত কন্ঠে বলেন, ‘ধান পাইক্কা গেছে,কিন্তু বাড়িত আনবার উপায় পাইতাছিলাম না। মানুষ দিয়া ধান কাটাইবার টেহা কই পামু? এমুন সময়ে যদি আমার এই বাপেরা উপকার না করতো তাইলে হয়তো আমার ধানগুলা ক্ষেতেই পইরা থাকতো।আল্লাহ আমার বাপগরে মেলাদিন বাচাইয়া রাহুক।’ দুর্যোগকালীন সময়ে সহায়তার হাত বাড়ানোর জন্য তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেরপুর জেলা ছাত্রলীগের উপ-মানব সম্পদ উন্নয়ন সম্পাদক সাব্বির আহম্মেদ বাদশা বলেন- শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার নির্দেশনায় জেলা, উপজেলা, শহর ও ইউনিয়ন ছাত্রলীগের সমন্বয়ে আজ অসহায় বিধবা মহিলার ধান কেটে দেওয়া হয়। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ বলেন, ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ শ্লোগানকে মনে প্রাণে ধারণ করে কৃষকবান্ধব সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা অসহায় কৃষকদের বোরো ধান কাটা ও বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন। কেন্দ্রীয় ছাত্রলীগের পরামর্শে আমরা এমন উন্নয়নমূলক নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অপেক্ষাকৃত দরিদ্র কৃষকদের ধান কেটে দিতে মাঠে নেমেছি। তিনি আরও জানান, দরিদ্র কৃষাণী মাজেদা বেগমের ক্ষেতের ধান কাটার মাধ্যমে আমরা এই মিশন শুরু করেছি। এদের মতো অন্য কোন এলাকার দরিদ্র কৃষক যদি শ্রমিক সংকট ও দরিদ্রতার কারনে তাদের জমির ধান কাটতে সমস্যায় পড়েন, তাহলে আমরা ওই সকল কৃষকের জমির ধান কেটে তাদের বাড়ি পৌঁছে দিতে সদা প্রস্তুত আছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে সহযোগিতার অভাবে ক্রমেই কমে যাচ্ছে বক বাড়ির… পরবর্তী সংবাদ মাস্ক পরিধানে অভিযানে নেমেছেন শ্রীবরদীর ইউএনও

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads