ads

বুধবার , ২৮ এপ্রিল ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
এপ্রিল ২৮, ২০২১ ৫:৫০ অপরাহ্ণ

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু রায়হান নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৮ এপ্রিল বুধবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের খাসপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। শিশু রায়হান স্থানীয় নজরুল ইসলামের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে শিশু রায়হান তাদের বসতঘরে থাকা টেলিভিশনটি চালু করতে টেলিভিশনের বিদ্যুৎ সংযোগ মাল্টিপ্লাগে লাগাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সদর থানার এসআই রুবেল মিয়া ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মামুন বলেন, শিশুটির পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads