ads

মঙ্গলবার , ২৭ এপ্রিল ২০২১ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পল্টনে নাশকতা ॥ নকলায় হেফাজতে ইসলামের এক কর্মী গ্রেফতার

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
এপ্রিল ২৭, ২০২১ ১:০৮ অপরাহ্ণ

শেরপুরের নকলায় আসাদুজ্জামান মানিক (২৬) নামে হেফাজতে ইসলামের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ এপ্রিল সোমবার উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে স্থানীয় ইসলাম আলীর ছেলে। মানিকের বিরুদ্ধে ঢাকার পল্টনে হেফাজতের নাশকতার তান্ডবে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

Shamol Bangla Ads

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফর উপলক্ষে হেফাজতে ইসলাম ঢাকার পল্টনে নাশকতা ও তান্ডবে অংশ নিয়েছিল আসাদুজ্জামান মানিক। ওই ঘটনায় পল্টন থানায় মামলা দায়েরের পর থেকে এলাকায় আত্মগোপনে চলে আসে মানিক। পরে গোপন সংবাদের ভিত্তিতে নকলা থানা পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে রাতেই পল্টন থানা পুলিশের এসআই এনামুল হকের কাছে হস্তান্তর করে। অন্যদিকে পল্টন থানার ওই এসআই জানিয়েছেন, তাকে রিমাণ্ডের আবেদনসহ মঙ্গলবারই আদালতে সোপর্দ করা হতে পারে।
স্থানীয় সূত্র জানায়, মানিক নকলার বারমাইসা দাখিল মাদরাসা থেকে ২০১৩ সালে দাখিল পাস করে। পরে ২০১৫ সালে নকলার শাহরিয়া ফাযিল মাদরাসা থেকে আলিম পাস করার পর বর্তমানে এমএম আলী কলেজে অনার্সে অধ্যয়নরত রয়েছে। আর সেই সুবাদে ঢাকায় হেফাজতে ইসলামের সাথে সে সক্রিয়ভাবে জড়িত রয়েছে।

Need Ads