ads

শনিবার , ২৪ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক কর্মশালা

খবর টি পড়েছেন : ২৭০
নালিতাবাড়ীতে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক কর্মশালা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে মানুষ ও বন্য হাতির দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার মধুটিলা ইকোপার্কের মহুয়া রেস্ট হাউজে ময়মনসিংহ বন বিভাগ এই কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমীন। ওইসময় তিনি বলেন, হাতি খুব শান্তিপ্রিয় প্রাণী। কিন্তু বন্য হাতিকে উত্যক্ত করা যাবে না। বন্যহাতির দ্বন্দ্ব নিরসনে এক সাথে সহাবস্থানের অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি বলেন, বন্যহাতি দ্বারা কেউ যদি নিহত হয় তার পরিবারকে ৩ লাখ, গুরুতর আহতকে ১ লাখ টাকা ও ফসলের ক্ষতি হলে ৫০ হাজার টাকা করে ক্ষতিপুরণ দিচ্ছে সরকার। এজন্য ক্ষয়ক্ষতির ছবি তুলে থানায় জিডি করে সংশ্লিষ্ট বন কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য তিনি আহবান জানান।

Shamol Bangla Ads

পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুরের সহকারী বন সংরক্ষক প্রানতোষ চন্দ্র রায় ও মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সাংবাদিক মনিরুল ইসলাম মনির, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি)’র সভাপতি উকিল উদ্দিন, আছমত আলী প্রমুখ।
পরে ইআরটি সদস্যদের মাঝে শব্দ করে হাতি তাড়ানোর জন্য টিন ও কেরোসিন তেল বিতরন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আরও ৭ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত… পরবর্তী সংবাদ শেরপুরে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলার বিষয়ে ব্যবসায়ীদের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads