ads

শুক্রবার , ২৩ এপ্রিল ২০২১ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শ্রমিকদের মাঝে জেলা প্রশাসনের মানবিক সহায়তা বিতরণ

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
এপ্রিল ২৩, ২০২১ ৩:৫১ অপরাহ্ণ

সারাদেশের ন্যায় শেরপুরেও করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউনের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেইসাথে বন্ধ রয়েছে সিনেমা হলগুলোও। ফলে অনেকটাই আয় রোজগারহীন হয়ে পড়েছে এ দুই পেশার সাথে জড়িত মানুষগুলো। এজন্য এ দুই পেশার মানুষের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

Shamol Bangla Ads

২২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা বাস মালিক-শ্রমিক ইউনিয়নের ১২০ জন শ্রমিকের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ওই সহায়তা গ্রহণ করেন। এছাড়াও শেরপুর সদরের সত্যবতী ও রূপকথা সিনেমা হলের ১২জন কর্মচারীর মাঝেও মানবিক সহায়তা বিতরণ করা হয়। জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে এ মানবিক সহায়তা বিতরণ করা হয়।
সহায়তা বিতরণকালে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, সিনিয়র সহকারী কমিশনার ফারুক আল মাসুদ, এনডিসি মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads