ads

বুধবার , ২১ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চলমান লকডাউনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ

খবর টি পড়েছেন : ১৩৯
চলমান লকডাউনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চলমান লকডাউনের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলা প্রশাসকদের অনুকূলে সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ এপ্রিল বুধবার ওই তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস। তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান ও অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকগণের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

Shamol Bangla Ads

বরাদ্দকৃত ওই টাকা দিয়ে জেলা প্রশাসকগণ লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান ও অসচ্ছল মানুষকে নানা সহায়তা দেবেন।

উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সম্প্রতি দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এরপর গত ১৪ এপ্রিল থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন কার্যকর করা হয়। ২ সপ্তাহের ওই লকডাউন শেষ হবে আগামী ২৮ এপ্রিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আল্লাহর গুণবাচক ৯৯ নাম নিয়ে চাঁদপুরে নির্মিত হচ্ছে… পরবর্তী সংবাদ বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান কাদেরের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads