ads

মঙ্গলবার , ২০ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হেফাজতের তাণ্ডবে বিএনপি জড়িত সবাই জানে : কাদের

খবর টি পড়েছেন : ১৪৬
হেফাজতের তাণ্ডবে বিএনপি জড়িত সবাই জানে : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

হেফাজতে ইসলামের তাণ্ডবে বিএনপি যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তা আজ সবাই জানে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, হেফাজতে ইসলাম সম্প্রতি যে তাণ্ডবলীলা চালিয়েছে, তার শুধু পৃষ্ঠপোষকতাই নয়, এসব সহিংস ঘটনায় জড়িত ছিল বিএনপি। তিনি ২০ এপ্রিল মঙ্গলবার সকালে রাজশাহী সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ওই মন্তব্য করেন। তিনি নিজের সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন।

Shamol Bangla Ads

কোনো দল বা আলেম ওলামা দেখে কাউকে গ্রেপ্তার করা হয়নি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা এ তাণ্ডবলীলার সঙ্গে সরাসরি জড়িত, বাড়িঘরে হামলা ও আগুন দিয়েছেন, তাদের ভিডিও দেখে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি নেতারা বলছেন সরকার নাকি গণবিচ্ছন্ন- এর উত্তরে ওবায়দুল কাদের বলেন, গত ১৩ বছর ধরে ধারাবাহিক ব্যর্থতার গ্লানিবোধ থেকে বিএনপি এসব কথা বলে, প্রকৃতপক্ষে সরকার নয়, বিএনপিই জনগণ থেকে প্রত্যাখ্যাত ও গণবিচ্ছিন্ন।
বিএনপি এক যুগের বেশি সময় ধরে আন্দোলনের হাঁকডাক দিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের শুধু আন্দোলনেই নয়, জাতীয় ও স্থানীয় নির্বাচন এবং উপনির্বাচনে নির্লজ্জ ভরাডুবিই প্রমাণ করে জনগণ থেকে কারা জনবিচ্ছিন্ন। বিএনপি নেতাদের নির্লজ্জ মিথ্যাচার করছে; করোনার এ সময়ে রাজনৈতিক বিরূপ মন্তব্য করা সমীচীন নয় জানিয়ে তিনি বলেন, পারস্পরিক দোষারোপ করওরই এসময় করা উচিত নয়। কিন্তু প্রতিদিন বিএনপির মিথ্যাচার ও অন্ধ সমালোচনার জবাব দিতে হয়।
তিনি বলেন, জন্মলগ্ন থেকে যে দল অগণতান্ত্রিক পথরেখা ধরে হেঁটেছে, তারা আজ গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে এবং সবক দিচ্ছে দেশ ও জাতিকে। বিএনপির গণতন্ত্র হচ্ছে বাক্সবিহীন হ্যাঁ-না ভোট আর রাতের বেলায় কারফিউ- উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির গণতন্ত্র মানে ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন, মাগুরা, ঢাকা-১০ আসনের উপনির্বাচন আর এক কোটি ২৩ লাখ ভূয়া ভোটারের প্রস্ততি।
তিনি বলেন, গণতন্ত্রের পথ ধরে হাঁটছেন শেখ হাসিনা, বাধাবিপত্তি অতিক্রম করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে অত্যন্ত আন্তরিক বর্তমান সরকার। কিন্তু বিএনপি এ পথে বড় বাধা, তাদের অসহযোগিতা এবং বাধার কারণেই গণতন্ত্রের মসৃণ যাত্রা বারবার হোঁচট খেয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গ্রাহকদের কাছে বিআরটিএকে গ্রহণযোগ্য করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, এ প্রতিষ্ঠানে হয়রানি আগের তুলনায় কমলেও কিছু কিছু এলাকায় অভিযোগ রয়েছে, সেগুলো বন্ধ করতে হবে। তিনি বর্ষার আগেই নির্মাণাধীন কাজ এগিয়ে নিতেও সংশ্লিষ্টদের নির্দে শ দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লকডাউন বাড়ল আগামী ২৮ এপ্রিল পর্যন্ত পরবর্তী সংবাদ চিকিৎসক-পুলিশ বাগবিতণ্ডা : পাল্টাপাল্টি বিবৃতিতে হাইকোর্টের অসন্তোষ প্রকাশ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads