ads

মঙ্গলবার , ২০ এপ্রিল ২০২১ | ৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বিধবা নারী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
এপ্রিল ২০, ২০২১ ১২:১৬ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে মো. নাইম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৯ এপ্রিল সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাইম উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে। মঙ্গলবার দুপুরে ধর্ষণের মামলায় গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে নাইম একই গ্রামের এক সন্তানের জননী ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বিধবা নারীর বাড়িতে প্রবেশ করে। এসময় ওই নারীকে বাড়িতে একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনাটি প্রকাশ করলে বা কাউকে জানালে ওই নারীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে নাইম। এদিকে ঘটনাটি জানাজানি হয়ে গেলে স্থানীয়ভাবে তা মিমাংসার চেষ্টা করা হয়। ১৯ এপ্রিল সোমবার রাতে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদের নেতৃত্বে ধর্ষণের ঘটনাটি আপোস-মিমাংসার প্রস্তুতি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমানের নেতৃত্বে এসআই সাজেদুল ইসলাম, কলিম উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ বাহিনী ধর্ষক নাইমকে আটক করে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ওই ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এ মামলায় অভিযুক্ত নাইমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads