ads

সোমবার , ১৯ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ১৫, এলাকায় আতঙ্ক

খবর টি পড়েছেন : ৩৭২
নকলায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ১৫, এলাকায় আতঙ্ক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে অন্তত: ১৫ জন আহত হয়েছে। আহতের মধ্যে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ রয়েছে। ১৮ এপ্রিল রোববার সকাল থেকে ১৯ এপ্রিল সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন মহল্লায় এ ঘটনা ঘটেছে। বেওয়ারিশ কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হয়েছেন অনেকে। এ ঘটনায় উপজেলায় আতঙ্ক বিরাজ করছে।

Shamol Bangla Ads

কুকুরের কামড়ে আহতরা হলেন শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া এলাকার মুক্তার (৮), নকলা উপজেলার ভূরদি এলাকার অন্তর (২০), পৌর শহরের চরকৈয়া এলাকার আবু বক্কর সিদ্দিক (২৪), জনি (৫), হাবেজ (১৫), শাহাপাড়া এলাকার নীরব সাহা (১০), দক্ষিণ নকলার আফিয়া (৪), আড়িয়াকান্দার আব্দুর রহমান (৪৫), খুশু মনি (৭), বালিয়াদি এলাকার রফিকুল ইসলাম (১৪), আমবাজ আলী (৪৭), বানেশ্বর্দী গ্রামের নূর হোসেন (৪২), মুক্তার হোসেন (১৯), আব্দুল মান্নান (৫০), বিবিরচর গ্রামের নজরুল ইসলাম (৭০)।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববারে ১৩ জন ও সোমবার সকাল পর্যন্ত আরো দুইজনসহ মোট ১৫জন কুকুরের কামড়ে আহত হয়ে এলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ‘বেবিকর্ণ ’ আবাদে লাভের মুখ দেখছেন কৃষকরা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বিধবা নারী ধর্ষণের অভিযোগে যুবক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads