ads

শনিবার , ১৭ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবরী আপা ছিলেন সোনালি অতীতের সমুজ্জ্বল সাক্ষী: শাকিব

খবর টি পড়েছেন : ১৭৭
কবরী আপা ছিলেন সোনালি অতীতের সমুজ্জ্বল সাক্ষী: শাকিব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনা কেড়ে নিল কিংবদন্তী অভিনেত্রী সারাহ বেগম কবরীকে। চলে গেলেন চিরদিনের মতো। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
কিংবদন্তী এ অভিনেত্রীর মৃত্যুতে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান শোক জানিয়েছেন তার অফিসিয়াল পেজবুক পেজে। সেখানে শাকিব খান লিখেন, চলচ্চিত্রের যারা পথপ্রদর্শক তারা একে একে চলে যাচ্ছেন। সেই পথে পাড়ি দিলেন আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কবরী আপা। তিনি আর নেই।

Shamol Bangla Ads

কবরীকে শাকিব খান মনে করেন ঢাকাই সিরেনমার সোনালি অতীতে সমুজ্জ্বল সাক্ষী । বিষয়টি উল্লেখ করে শাকিব লিখেন, চলচ্চিত্রের প্রাজ্ঞজনের একজন ছিলেন কবরী আপা। তিনি সোনালি অতীতের সমুজ্জ্বল সাক্ষী ছিলেন। সুতরাং, হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, আগন্তুক, সুজন সখী, তিতাস একটি নদীর নাম, নীল আকাশের নিচেসহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন কবরী আপা।
পরিচালক কবরীর প্রশংসা করে শাকিব লিখেন, অভিনেত্রী পরিচয়ের বাইরে পরিচালনাতেও সুনাম অর্জন করেছিলেন তিনি। পর্দার মিষ্টি মেয়ে হিসেবে খ্যাতি পেলেও ব্যক্তি জীবনে কবরী আপা ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ববান একজন মানুষ। কিংবদন্তি এই মানুষটির সাথে আমার অসংখ্য স্মৃতি। যখনই দেখা হতো আমাকে স্নেহ করতেন। তার সময়কার বিভিন্ন স্মৃতি শেয়ার করতেন। কবরী আপার মৃত্যুতে প্রিয় অভিনেত্রী হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। যেখানেই থাকুন, ভালো থাকুন কবরী আপা।
শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন করোনা আক্রান্ত কবরী। বয়স হয়েছিল ৭১ বছর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নায়িকা কবরী আর নেই পরবর্তী সংবাদ চিত্রনায়ক ওয়াসিম আর নেই

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads