ads

বৃহস্পতিবার , ৮ এপ্রিল ২০২১ | ১৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত হলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
এপ্রিল ৮, ২০২১ ১০:০১ অপরাহ্ণ

জেলায় মোট আক্রান্ত ৬৩৪, সুস্থ ৫৮১

শেরপুরে নতুন করে আরও ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই ৫ জনের করোনা পজেটিভ আসে। নতুন শনাক্তদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপিসহ সদর উপজেলার ৫ জন রয়েছেন। এ্যাডভোকেট চন্দন কুমার পাল গণটিকা প্রদানের প্রথম দিনেই অর্থাৎ ৭ ফেব্রুয়ারি করোনার টিকা নিয়েছিলেন। আর ৮ এপ্রিল বৃহস্পতিবার তিনি দ্বিতীয় ধাপের টিকা গ্রহণ করেন। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্র্তা ডাঃ মোবারক হোসেন চন্দন কুমার পালসহ ৫ জনের করোনা শনাক্তের কথা নিশ্চিত করেছেন।
এদিকে জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন জানান, চন্দন কুমার পাল বর্তমানে শহরের পুরাতন গরুহাটি এলাকার নিজ বাসায় আইসোলেশনে আছেন। তিনি সুস্থ রয়েছেন এবং দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

Shamol Bangla Ads

টিকা নেওয়ার পরও করোনা পজেটিভের বিষয়ে শেরপুরের সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, টিকার প্রথম ডোজ নেওয়ার পর মানুষের শরীরে ৩০ ভাগ প্রতিরোধ শক্তি তৈরি হয়। আর দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৯০ ভাগ প্রতিরোধ শক্তি তৈরি হয়। কাজেই প্রথম ধাপ টিকা নেওয়ার পর স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনা হতে পারে। তবে এটা প্রমাণিত যে, করোনার প্রথম ধাপের টিকা নেওয়ার কিছুদিন পর পজেটিভ হলে সেটা শরীরে ততোটা প্রভাব ফেলতে পারে না। তবে তিনি করোনা প্রতিরোধে সবাইকে নিয়মিত মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬৩৪ জন, যা নমুনা পরীক্ষার ৬.৭১ ভাগ। এই সময়ে সুস্থ হয়েছেন ৫৮৫ জন, যা মোট আক্রান্তের ৯৩.৮ ভাগ। আর ১৩ জনের মৃত্যু হয়েছে, যা মোট আক্রান্তের ২ ভাগ। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ৩৬ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ৩৬৬ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৯ হাজার ৩৫০ জনের। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ১৬ জনের। এছাড়া জেলায় মোট টিকা নিয়েছেন ৩৩ হাজার ২৮৭ জন। এর মধ্যে কোভিড-১৯ এর প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন ৩২ হাজার ৭৩৪ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৫৩ জন।

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads