ads

শুক্রবার , ৯ এপ্রিল ২০২১ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র পেলেন কৃষকরা

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
এপ্রিল ৯, ২০২১ ৪:৫৯ অপরাহ্ণ

শেরপুরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। ৯ এপ্রিল শুক্রবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ৫ জন কৃষকের মাঝে ৫ টি কম্বাইন হারভেস্টার মেশিন ও ৩টি রিপার মেশিন বিতরণ করা হয়। জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কৃষিযন্ত্র বিতরণ করেন।

Shamol Bangla Ads

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান সুইটি প্রমুখ।
পরে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ প্রণোদনা কর্মসূচীর ১ হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন হুইপ আতিক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads