ads

সোমবার , ৫ এপ্রিল ২০২১ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আরও ৮ জনের করোনা শনাক্ত ॥ মোট আক্রান্ত ৬২২, সুস্থ ৫৮১

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
এপ্রিল ৫, ২০২১ ৭:৫৩ অপরাহ্ণ

শেরপুরে নতুন করে আরও ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৫ এপ্রিল সোমবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই ৮ জনের করোনা পজেটিভ আসে। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৬ জন আর নকলা ও শ্রীবরদী উপজেলার একজন করে রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৬২২ জন, যা নমুনা পরীক্ষার ৬.৬৬ ভাগ। এই সময়ে সুস্থ হয়েছেন ৫৮১ জন, যা মোট আক্রান্তের ৯৭.৮ ভাগ। আর ১৩ জনের মৃত্যু হয়েছে, যা মোট আক্রান্তের ২.১ ভাগ। এর আগে গত শনিবার জেলায় ৪ জন নতুন করে করোনা আক্রান্ত হন।

Shamol Bangla Ads

সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, শনিবার পর্যন্ত জেলায় ২৮ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ২৭২ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৯ হাজার ২৫৭ জনের। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ১৫ জনের। তিনি আরও জানান, আজ জেলায় কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেছেন ১৪৭৮ জন। জেলায় মোট টিকা নিয়েছেন ৩২ হাজার ৮৮ জন। এছাড়া আজ থেকে করোনার প্রথম ধাপের টিকা গ্রহণ বন্ধ হওয়ার কথা থাকলেও সেটি বহাল থাকবে। আগামী ৮ তারিখ থেকে প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজের টিকা প্রদান একসাথে চলবে। তিনি করোনা প্রতিরোধে সবাইকে নিয়মিত মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads