ads

শনিবার , ৩ এপ্রিল ২০২১ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত ॥ মোট আক্রান্ত ৬১৪, সুস্থ ৫৭৯

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
এপ্রিল ৩, ২০২১ ৮:৩৪ অপরাহ্ণ

শেরপুরে নতুন করে আরও ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৩ জন আর নালিতাবাড়ী উপজেলার একজন রয়েছেন। ৩ এপ্রিল শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই ৪ জনের করোনা পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৬১৪ জন, যা নমুনা পরীক্ষার ৬.৬৬ ভাগ। এই সময়ে সুস্থ হয়েছেন ৫৭৯ জন, যা মোট আক্রান্তের ৯৭.৮ ভাগ। আর ১৩ জনের মৃত্যু হয়েছে, যা মোট আক্রান্তের ২.১ ভাগ। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিনই জেলায় ২ জন করে করোনা আক্রান্ত হয়েছেন।

Shamol Bangla Ads

সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, শনিবার পর্যন্ত জেলায় ২২ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ২১৮ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৯ হাজার ২১৬ জনের। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ২ জনের। তিনি আরও জানান, আজ জেলায় কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেছেন ১১৫০ জন। জেলায় মোট টিকা নিয়েছেন ২৯ হাজার ৫৬২ জন। তিনি করোনা প্রতিরোধে সবাইকে নিয়মিত মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

Need Ads