ads

শনিবার , ৩ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে আহত ৩

খবর টি পড়েছেন : ১৭৫
নালিতাবাড়ীতে মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে আহত ৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হয়েছে। ৩ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ধোপাকুড়া বাজারের উত্তরপাশে মধুটিলা ওয়াই রোডে ওই দুর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন নন্নী এলাকার নুরুল হকের ছেলে আশরাফুল আলম (৩০), জমির মিয়ার ছেলে মজিবর রহমান (৩৮) ও মৃত মিরাজ আলীর ছেলে আকিজ মিয়া (২৫)।

Shamol Bangla Ads

জানা যায়, মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা একটি মোটরসাইকেলের সাথে তিনানী থেকে চিড়াই কাঠ নিয়ে আসা একটি শ্যালোইঞ্জিনচালিত ট্রলির সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল থাকা ৩ আরোহীই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এদিকে খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাউকে না পেয়ে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ঘটনার পরপরই ট্রলিচালক পালিয়ে গেছে। তবে ট্রলিচালককে ধরতে অভিযান চালানো হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা পরবর্তী সংবাদ শেরপুরে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads