ads

শনিবার , ৩ এপ্রিল ২০২১ | ২৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বিদ্যুৎস্পর্শে বিদ্যুৎ শ্রমিক নিহত

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
এপ্রিল ৩, ২০২১ ৩:০৩ অপরাহ্ণ

শেরপুরের নকলায় কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে আল আমিন (২০) নামে ইলেকট্রিশিয়ানের সহকারী নিহত হয়েছেন। ৩ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা এলাকার হাফিজ উদ্দিনের ঘরে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় ওই ঘটনা ঘটে। নিহত আল আমিন নারায়ণখোলা বেপারীপাড়া এলাকার মনর উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আল আমিন ও চরবসন্তী এলাকার রতন মিয়া শনিবার সকাল থেকে হাফিজ উদ্দিনের ঘরে বিদ্যুতের লাইন সংযোগের কাজ করার সময় অসাবধানতাবশত আল আমিন বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব তাকে মৃত ঘোষণা করেন। চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে স্থানীয়রা জানান, আল আমিন বিদ্যুৎ শ্রমিক হিসেবে কাজ করলেও তার কোন প্রশিক্ষণ ছিলো না। সে বিদ্যুৎ শ্রমিক রতন মিয়ার সহকারী হিসেবে কাজ শিখছিলো।

Need Ads