ads

শনিবার , ৩ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গরমে শরীর ঠান্ডা রাখবে আনারসের জুস

খবর টি পড়েছেন : ২২২
গরমে শরীর ঠান্ডা রাখবে আনারসের জুস
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

তাপমাত্রা এখন বেড়েই চলেছে। এ সময় শরীর অনেক ঘেমে থাকে। শরীরে আর্দ্রতা ধরে রাখতে এখন রসালো ফল ও বেশি পানীয় পান করার বিকল্প নেই।

Shamol Bangla Ads

আনারসের স্বাস্থ্য উপকারিতা অনেক। বিভিন্ন রোগের দাওয়াই হিসেবে এটি কাজ করে। ভিটামিন সি, ফাইবারে ভরপুর আনারসের আরও থাকে ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ’সহ নানা পুষ্টিগুণ। রসালো ওই ফলটি শরীর ঠান্ডা করে মুহূর্তেই। এছাড়াও গরমে সর্দি-কাশির সমস্যা থেকে বাঁচতে নিয়মিত আনারাস খাওয়া উচিত। এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। ফলে জ্বর ও জন্ডিসের ঝুঁকি কমবে। নাক দিয়ে পানি পড়া, গলাব্যথা এবং ব্রংকাইটিসের বিকল্প ওষুধ হিসাবে আনারসের রস খেতে পারেন। এ জন্য আনারসের জুস তৈরি করে খেতে পারেন। গরমে শরীরও ঠান্ডা করবে এ জুস। জেনে নিন রেসিপি-

উপকরণ :

Shamol Bangla Ads

১. আনারসের টুকরো ২ কাপ
২. চিনি প্রয়োজনমতো
৩. বিটলবণ সামান্য
৪. পুদিনা পাতা কয়েকটি
৫. কাঁচা মরিচ একটি
৬. সাদা গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ
৭. ঠাণ্ডা পানি ৪ কাপ।

পদ্ধতি :

প্রথমে আনারসের খোসা ফেলে টুকরো করে কেটে নিন। এরপর ব্লেন্ডারে আনারসের টুকরোগুলো দিয়ে সঙ্গে বাকি উপকরণ একে একে মিশিয়ে নিন। ব্লেন্ড করার সময় পরিমাণমতো পানি মিশিয়ে নিতে হবে। ব্লেন্ড করার পর বরফকুচি দিয়ে পরিবেশন করতে হবে আনারসের জুস। চাইলে ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন।

তবে আনারসের জুস খাওয়ার আগে জেনে নিন, আপনার এতে অ্যালার্জি আছে কি-না। এ ছাড়াও আনারসে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকে, যা ডায়বেটিস রোগীদের জন্য ক্ষতিকর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আদার ঔষধি গুণ পরবর্তী সংবাদ গরমে শরীরের সুস্থতায় নিয়মিত খান টক দই

সর্বশেষ - লাইফ স্টাইল

Shamol Bangla Ads
Shamol Bangla Ads