করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানায় শেরপুরের নকলা পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ হাজার ৬ শ’ ৫০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। ১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান। ওইসময় ঢাকাগামী ড্রীমল্যান্ড পরিবহনের একটি যাত্রীবাহী বাসে স্বাস্থ্যবিধি না মেনে শতকরা ৫০ ভাগের অধিক যাত্রী তোলার অপরাধে ড্রাইভারকে ২ হাজার টাকা এবং মাস্ক ব্যবহার না করায় ১৫ জন পথচারীকে মোট ২ হাজার ৬ শ’ ৫০ টাকা আর্থিক জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে ১০০ ভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে এবং যেখানেই সরকারি বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাবে সেখানেই আদালত পরিচালিত হবে। কারণ বর্তমানে যেভাবে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে বিষয়টি খুবই ভয়াবহ ও উদ্বেগজনক। এজন্য প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিংসহ প্রযোজনীয় সকল ব্যবস্থাই চলমান থাকবে বলেও জাহিদুর রহমান এজানান।




