ads

সোমবার , ২৯ মার্চ ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে দেশরত্ন বইয়ের মোড়ক উন্মোচন

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মার্চ ২৯, ২০২১ ১:৫৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে জাতীর জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কবি কালাম বিন আব্দুর রশিদের কাব্যগ্রন্থ্য দেশরত্ন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) বিকালে উপজেলার লংগড়পাড়া এমএ পাবলিক স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে ওই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ উপলক্ষে বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ ও কবি সংঘ বাংলাদেশ শ্রীবরদী শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশরত্ন বইয়ের মোড়ক উন্মোচন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি কালাম বিন আব্দুর রশিদ। তিনি তুলে ধরেন তার লেখা কাব্য গ্রন্থ্য দেশরত্নের নানা দিক। এ সময় তিনি বলেন, আমি বইটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। তিনি যেন আমার বইটি এক নজর দেখেন।
জেলা পরিষদ সদস্য আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি সংঘ বাংলাদেশ এর সভাপতি সাংবাদিক ও কবি তালাত মাহমুদ, সাধারণ সম্পাদক ডক্টর আব্দুল আলিম তালুকদার, সাহিত্য সম্পাদক আয়ুব আকন্দ বিদ্যুৎ, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাজান আলী, প্রভাষক মঞ্জুরুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল আল জাহান, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি এনএম বদরুজ্জামান সবুজ প্রমূখ। কবি ও সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় সভায় বক্তারা দেশরত্ন বই পড়া ও প্রচারের জন্যে সকলের কাছে আহবান জানান। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।

Need Ads