ads

শুক্রবার , ২৬ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বাধীনতার ঘোষক একজনই, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু : কাদের

খবর টি পড়েছেন : ২৩১
স্বাধীনতার ঘোষক একজনই, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার বৈধতা পেয়েছিলেন। কাজেই স্বাধীনতার ঘোষণার পাঠক অনেকেই হতে পারে কিন্তু ঘোষক একজনই, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসে ২৬ মার্চ শুক্রবার রাজধানীর ধানমণ্ডি-৩২ নম্বরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার যে ঘোষণা, তা আসলে অন্য কারও দেওয়ার অধিকার ছিল না। এই ঘোষণা দেওয়ার ম্যান্ডেট শুধু বঙ্গবন্ধুই পেয়েছিলেন।

Shamol Bangla Ads

বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনে দলের সভাপতিমণ্ডলীর সদস্যর মতিয়া রহমান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ‘বর্ণচোরা মুক্তিযোদ্ধারাও সাম্প্রদায়িক শত্রুদের চেয়ে কম শত্রু নয়। এরা বরং আরও বেশি ক্ষতি করছে। এদের সবাই চিহ্নিত করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে এদের প্রতিহত ও প্রতিরোধ করব, এটা আজকের শপথ।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় স্মৃতিসৌধে নরেন্দ্র মোদির শ্রদ্ধা পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৭৩৭

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads