ads

শুক্রবার , ২৬ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় স্মৃতিসৌধে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

খবর টি পড়েছেন : ২০০
জাতীয় স্মৃতিসৌধে নরেন্দ্র মোদির শ্রদ্ধা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকাল ১১টা ৪৫ মিনিটে তিনি স্মৃতিসৌধে প্রবেশ করেন। পরে তিনি শহীদ বেদীতে ফুল দিয়ে একাত্তরের লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। এ সময় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্নার শান্তি কামনা করেন মোদি। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সৌধের আঙিনায় একটি অর্জুন গাছের চারা রোপণ করেন।

Shamol Bangla Ads

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিতে দু’দিনের সফরে শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। পরে বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান তিনি।
নরেন্দ্র মোদির এটি দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে ২০১৫ সালের ৬ ও ৭ জুন বাংলাদেশ সফরে আসেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর সেই সফরে দুই দেশের স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এবার জাতির মাহেন্দ্রক্ষণে তার এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে নতুন মাইলফলক যোগ হবে বলে সরকার আশা করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজশাহীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭ পরবর্তী সংবাদ স্বাধীনতার ঘোষক একজনই, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু : কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads