ads

মঙ্গলবার , ২৩ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শবে বরাতের ছুটি ৩০ মার্চ

খবর টি পড়েছেন : ১৮৬
শবে বরাতের ছুটি ৩০ মার্চ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পবিত্র শবে বরাতের ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ পুনর্নির্ধারণ করছে সরকার। মঙ্গলবার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি অনুবিভাগ) আবুল কাশেম মো. মহিউদ্দিন ওই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শবে বরাতের ছুটি মূলত চাঁদ দেখার উপর নির্ভরশীল। যেহেতু ২৯ মার্চ শবে বরাত তাই স্বাভাবিকভাবেই ছুটি থাকবে ৩০ মার্চ (মঙ্গলবার)। আগে এটি ২৯ মার্চ (সোমবার) নির্ধারণ করা ছিল। এখন ছুটি পুনর্নির্ধারণের জন্য ফাইল অনুমোদন প্রক্রিয়াধীন আছে। ফাইল অনুমোদন হলেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।’

Shamol Bangla Ads

২০২১ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ১৫ মার্চ শাবান মাস শুরু ধরে ২৯ মার্চ শবে বরাতের সরকারি ছুটি নির্ধারিত ছিল। সাধারণত শবে বরাতের পরের দিন সরকারি ছুটি থাকে। কিন্তু এবার রজব মাস ৩০ দিনে শেষ হয় এবং শাবান মাস শুরু হয় গত ১৬ মার্চ। সেই হিসাবে এবার শবে বরাতের রাত হবে ২৯ মার্চ। এ জন্য শবে বরাতের ছুটি পুনর্নির্ধারণ করে ৩০ মার্চ করা হচ্ছে।
শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে ছুটি থাকে।
গত ১৪ মার্চ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া দফতরের সব কার্যালয়, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে ২৯ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জুলাইয়ের পর একদিনে সর্বোচ্চ ৩৫৫৪ জনের করোনা শনাক্ত,… পরবর্তী সংবাদ ২৪ বছরের নিরন্তর রাজনৈতিক সংগ্রামের ফসল স্বাধীনতা: প্রধানমন্ত্রী

সর্বশেষ - ইসলাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads