ads

মঙ্গলবার , ২৩ মার্চ ২০২১ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৩, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। ২৩ মার্চ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই শিশুসহ ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, নিহতদের মধ্যে দু’জন শিশু, দু’জন নারী এবং তিনজন পুরুষ।
কক্সবাজারের অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার সামছু-দৌজা নয়ন বলেন, আগুনে এ পর্যন্ত প্রায় ৯ হাজার ঘর পুড়ে গেছে। প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে গেছেন।

Shamol Bangla Ads

জানা যায়, সোমবার বিকেল ৩টায় বালুখালী ৮-ডব্লিউ নম্বর ক্যাম্পে প্রথমে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে লাগোয়া ৮-এইচ, ৯, ১০ ও ১১ নম্বর ক্যাম্পে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাতাসের গতিবেগ বেশি হওয়ায় আগুন দ্রুত পার্শ্ববর্তী ক্যাম্পগুলোতে ছড়িয়ে পড়ে।
ক্যাম্পে আগুন লাগার পর পালংখালী ইউনিয়নের বালুখালী আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে। সেখানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Need Ads
error: কপি হবে না!