ads

সোমবার , ২২ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল পরিচালনা করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

খবর টি পড়েছেন : ৩৭৯
শ্রীবরদীতে সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল পরিচালনা করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে সরকারি নির্দেশনা অমান্য করে বেসরকারি স্কুল পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ শিক্ষা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২২ মার্চ সোমবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান জিসান পৌর শহর ও ভায়াডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে ওই জরিমানা করেন।

Shamol Bangla Ads

জানা যায়, দেশব্যাপী করোনার বিস্তার রোধে সারাদেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে শেরপুরের বিভিন্ন জায়গায় গোপনে স্কুল পরিচালনা করছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান। খবর পেয়ে শ্রীবরদী উপজেলার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। ওইসময় সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল পরিচালনার অভিযোগে শ্রীবরদী বাজারের প্লাস পাবলিক স্কুল থেকে ১০ হাজার টাকা ও ভায়াডাঙ্গা বাজারের সীমান্ত পরিবার স্কুল থেকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে শ্রীবরদীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান বলেন, করোনার বিস্তাররোধে সরকারিভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগম বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্য করে কতিপয় ব্যক্তি স্কুল পরিচালনা করে আসছে- এমন সংবাদে অভিযান চালিয়ে ২ শিক্ষা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা প্রশাসনের ৩ কর্মচারীর মৃত্যুতে শোকসভা ও… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে সওজ’র অপরিকল্পিতভাবে রাস্তা ও ড্রেন নির্মাণে হাজারও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads