ads

বৃহস্পতিবার , ১৮ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১০১ বার কোরআন খতম

খবর টি পড়েছেন : ১৮৫
শেরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১০১ বার কোরআন খতম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষে শেরপুরের ঐতিহ্যবাহী তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা ১০১ বার পবিত্র কোরআন খতম দিয়েছে। ১ মার্চ থেকে শুরু করে ১৭ মার্চ বুধবার পর্যন্ত দেড় শতাধিক শিক্ষার্থী ওই কোরআন খতম সমাপ্ত করে।
এ উপলক্ষে বুধবার বিকেলে মাদ্রাসা ক্যাম্পাসে দোয়া মাহফিলের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

মাদ্রাসা কমিটির আহবায়ক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে ৩২জন শিক্ষার্থী মাওলানা কোর্স শেষ করায় প্রত্যেককে বিভিন্ন ধর্মীয় বই উপহার দেন হুইপ আতিক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে যুবলীগের ১০ দিনব্যাপী আনন্দ… পরবর্তী সংবাদ শপথ নিলেন শেরপুর ও শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরগণ

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads