ads

বৃহস্পতিবার , ১৮ মার্চ ২০২১ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শপথ নিলেন শেরপুর ও শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরগণ

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মার্চ ১৮, ২০২১ ২:০৬ অপরাহ্ণ

ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনসহ সকল কাউন্সিলরগণ শপথ গ্রহণ করেছেন। ১৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে তাদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি। ওইসময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, জেলা পরিষদের উর্ধ্বতন কর্মকর্তা এবং শেরপুর থেকে যাওয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ নিয়ে ৩ দফায় নির্বাচিত হয়ে শপথ নিলেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

Shamol Bangla Ads

শপথ গ্রহণকারী কাউন্সিলররা হচ্ছেন ১নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডের হাবিবুর রহমান, ৩নং ওয়ার্ডের রহমতউল্লাহ, ৪নং ওয়ার্ডের নাসিরুল ইসলাম নাহিদ, ৫নং ওয়ার্ডের আব্দুস সাত্তার, ৬নং ওয়ার্ডের কামাল হোসেন, ৭নং ওয়ার্ডের নিজাম উদ্দিন, ৮নং ওয়ার্ডের বাবুল মিয়া ও ৯নং ওয়ার্ডের ইদ্রিস আলী গেন্দাকুল এবং সংরক্ষিত ১নং ওয়ার্ডের হোসনে আরা নাজমা, ২নং ওয়ার্ডের স্মৃতি পারভীন ও ৩নং ওয়ার্ডের নাজমা বেগম। তাদের মধ্যে নজরুল নজরুল ইসলাম টানা পঞ্চম দফায়, হাবিবুর রহমান টানা দ্বিতীয় দফায়, ইদ্রিস আলী গেন্দাকুল দ্বিতীয় দফায় ও হোসনে আরা নাজমা তৃতীয় দফায় শপথ গ্রহণ করলেন। বাকি সবাই প্রথমবারের মতো শপথ নিয়েছেন।
একইদিন শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ আলী লালসহ নির্বাচিত কাউন্সিলরদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে শেরপুর ও শ্রীবরদী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads