ads

বুধবার , ১৭ মার্চ ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মার্চ ১৭, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে। ১৭ মার্চ বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদীÑঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।

Shamol Bangla Ads

একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তি যোদ্ধা হামিদুর রহমান, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল্রাহ ছালেহ প্রমখ। সভায় বক্তারা বঙ্গবন্ধুর কর্মময় জীবনের নানা স্মৃতি তুলে ধরে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় উজ্জিবিত হওয়ার আহবান জানান।

Need Ads